শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

গাইবান্ধায় স্টেশন মাস্টারকে মারধর, স্বামী-স্ত্রী গ্রেফতার

ডেস্ক নিউজ : / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কাশেমকে মারপিটের ঘটনায় অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার (১৪ জুন) রাতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার।

গ্রেফতার আনোয়ারুল হক (৩৫) কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকোপা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও তার স্ত্রী মোছা. মহিমা বেগম (৩০)।

এর আগে শনিবার (১৪ জুন) দুপুরে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের দুই যাত্রীর মধ্যে দ্বন্দ্ব মেটাতে গেলে গাইবান্ধা স্টেশন মাস্টার আবুল কাশেমকে প্রকাশ্যে কিলঘুশি মারতে মারতে উলঙ্গ করে মারধর করেন এক যুবক। এই ঘটনার একটি ভিডিও ৪৫ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে নিন্দার ঝড় ওঠে।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান, ঘটনার পর দ্রুত অভিযুক্ত আনোয়ারুল হক ও তার স্ত্রী মহিমা বেগমকে বগুড়া-সান্তাহার রুটের লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বোনারপাড়া রেলওয়ে থানার মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ