শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ড্রেজার জব্দসহ গ্রেপ্তার ৬

ডেস্ক রিপোর্ট / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের সতিতলা এলাকায় বাঙ্গালী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এ সময় ৫টি মোবাইল ফোন জব্দসহ ৬ জন বালু ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৬ জুলাই) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪ ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন রুবায়েতের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সাঘাটা উপজেলার সতিতলা গ্রামের কবির হোসেনের ছেলে বাবলু মিয়া (৪২), আবুল কাশেমের ছেলে মঞ্জুর আলম (৪১), হাপানিয়া গ্রামের সোলেমান হোসেনের ছেলে বুলু মিয়া (৫১), গজারি গ্রামের জাফর হোসেনের ছেলে হান্নান মিয়া (৪৯), উল্লাসোনাতলা গ্রামের ওহতুল মন্ডলের ছেলে আলী হোসেন (৩৮), পবনতাইড় গ্রামের কালু ব্যাপারীর ছেলে বকুল মিয়া (৩৯)।

এ ঘটনায় রাত সাড়ে ৮টার দিকে সেনা ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে ৬ বালু ব্যবসায়ী, জব্দ করা ড্রেজার মেশিন ও মোবাইল ফোন সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ