শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

গাইবান্ধায় সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো বাবা-ছেলের

স্থানীয় রিপোর্ট / ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের প্রফেসর বাজার (পশ্চিম বাছোহাটি) এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন–শহিদুল ইসলাম (৪৫) এবং তার ছেলে শিহাব মিয়া (১৩)। শহিদুল পশ্চিম বাছোহাটি গ্রামের আজগর আলীর ছেলে। শিহাব স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সুত্র থেকে জানা যায়, সকালে শহিদুল ইসলাম ছেলে শিহাবকে সঙ্গে নিয়ে আমন ধানের ক্ষেতে পানি সেচ দেওয়ার জন্য বের হয়েছিলেন। তারা বাড়ির পাশের পুকুর থেকে সেচ পাম্প চালু করতে গিয়েছিলেন।

কিন্তু তাদের বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাদের সন্ধানে ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান।

ধারণা করা হচ্ছে, সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে শিহাব প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে শহিদুল ইসলামও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। পরিবার কোনও অভিযোগ না করায় মরদেহ সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে।’

এদিকে, একসঙ্গে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ