শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

গাইবান্ধায় ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

ডেস্ক নিউজ : / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক পান-সুপারির ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার উপজেলার নাকাই হাট গরুহাটির সংযোগ সড়কের পাশে একটি ইউক্যালিপটাস বাগান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম এ তথ্য জানান।মৃত আব্দুল খালেক মিয়া (৩৫) উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি নাকাই হাটে পান-সুপারি ব্যবসা করতেন।

নিহতের বড় ভাই আলম মিয়া বলেন, বৃহস্পতিবার বিকালে আব্দুল খালেক মিয়া বাড়ি থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান নাকাই হাটে যান। গভীর রাতেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন এলাকায় খোঁজ খবর করেন। কিন্তু তার কোন সন্ধান পাননি।

শুক্রবার সকালে স্থানীয়রা তার গলা কাটা লাশ দেখেতে পায়। খবর পেয়ে তারা গিয়ে সনাক্ত করেন এবং পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

আলম বলেন, “খালেক সহজ-সরল মানুষ ছিলেন। তার সাথে কারও কোন শত্রুতা ছিল না।”

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে। খুব অল্প সময়ের মধ্যেই হত্যার রহস্য ও এ ঘটনায় জড়িতদের সনাক্ত করা হবে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ