শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

গাইবান্ধায় বাকিতে সিঙ্গারা না দেওয়ায় গুলি, আহত ২

স্থানীয় রিপোর্ট / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুরে বাকি না পেয়ে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে গোলাপ মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে। এতে এক দোকানমালিকসহ দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার খোদ্দকোমরপুর নাপিতের হাটে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন দোকানমালিক ওয়াসিম মিয়া ও তাঁর ভাবী সেলিনা বেগম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। দোকানের পণ্য বাকি না দেওয়ায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোলাপ মিয়া ‘মাদকসেবী’। তিনি উপজেলার ঈদুলপুর গ্রামের তয়েজ মিয়ার ছেলে। এদিন বাড়ির পাশের দোকানে গিয়ে বাকিতে সিঙ্গারা চান। দোকানমালিক বাকি দিতে না চাইলে দুইজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে গোলাপ মিয়া বাড়ি গিয়ে আগ্নেয়াস্ত্র এনে দোকানিকে গুলি করেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, এ ঘটনা শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। অপরাধীকে ধরতে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্য তাঁকে গ্রেপ্তার করতে মাঠপর্যায়ে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ