শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

গাইবান্ধায় থানায় ঢুকে পুলিশ কর্মকর্তার ওপর হামলা; সেই যুবকের মরদেহ উদ্ধার

স্থানীয় রিপোর্ট / ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
গাইবান্ধায় যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় থানায় ঢুকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন আলীর ওপর হামলাকারী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল সোয়া নয়টার দিকে থানার পেছনের হাইস্কুলের পুকুর থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে গত বৃহস্পতিবার রাতে থানায় এসআইএর ওপর হামলা চালিয়ে পুকুরে লাফ দেয়ার পর নিখোঁজ ছিলেন ওই যুবক।

সাঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর থেকে আসা পাঁচ সদস্যের একটি টিমসহ ফায়ার সার্ভিসের সাত সদস্যের একটি দল সকাল সাড়ে আটটার দিকে নিখোঁজ ওই যুবকের সন্ধানে কার্যক্রম শুরু করে। উদ্ধার কাজ শুরু করার ৪০ মিনিটের মাথায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আমরা যুবককে স্বাভাবিক অবস্থায় পেয়েছি। বিস্তারিত পুলিশ বলতে পারবে। যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন আলীর মাথা ও হাতে ছুরিকাঘাত করে এক যুবক। একই সঙ্গে রাইফেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে হামলার পরপরই ওই যুবক থানার পেছনে থাকা সাঘাটা হাইস্কুলের পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে গভীর রাত পর্যন্ত ওই পুকুর এবং আশাপাশের এলাকায় অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।

এদিকে, কী উদ্দেশে এএসআইয়ের ওপর এমন হামলা চালানো হয়েছে। সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। অজ্ঞাত যুবকের পরিচয়ও শনাক্ত করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ