শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

গাইবান্ধায় জমি নিয়ে বিবাদ; মাইকে ঘোষণা দিয়ে ছোট ভাইকে মারামারির চ্যালেঞ্জ বড় ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে মারামারির জন্য প্রকাশ্য মাইকে চ্যালেঞ্জ জানিয়েছেন বড় ভাই।  ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরের বৈরীহরিণমারী গ্রামে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে মৃত আব্দুল হোসেনের ছেলে আ. কদ্দুস মিয়া রিকশায় করে পুরো গ্রাম ঘুরে মাইকে ঘোষণা করেন, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর তার আপন ছোট ভাই হাবিজারের সঙ্গে পানের বরজের কাছে তার মারামারি হবে।

আ. কদ্দুস মিয়ার এই অভিনব ঘোষণা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

স্থানীয়দের অনেকেই অবাক হয়েছেন এই ঘটনায়। দুই ভাইয়ের জমি নিয়ে বিরোধ থাকলেও, এভাবে মাইকে ঘোষণা দিয়ে মারামারির চ্যালেঞ্জ জানানোর ঘটনা বিরল।

ঘটনাটি স্থানীয় থানা পুলিশের নজরে এসেছে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্রু জানান, খবর পেয়ে বড় ভাই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে নেওয়া হয়েছে। তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনা গ্রামীণ জনপদে জমি সংক্রান্ত বিরোধের তীব্রতা এবং সমাধানের প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ব্যক্তিগত সংঘাতের একটি অদ্ভুত চিত্র তুলে ধরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ