শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

গাইবান্ধায় অবৈধভাবে বালু উত্তোলন, মৎস্যজীবী দলের নেতা গ্রেফতার

স্থানীয় রিপোর্ট / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

গাইবান্ধা সদরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিএনপির অঙ্গ সংগঠন মৎস্যজীবী দলের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সোহেলকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

সোমবার (১৮ আগস্ট) গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দক্ষিণ ঘাগোয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

গ্রেফতার শফিকুল ইসলাম সোহেল গাইবান্ধা সদরের উত্তর ঘাগোয়া মধুপুর গ্রামের মৃত নুরুন্নবী সরকার নান্নু মিয়ার ছেলে।

গাইবান্ধার সেনাক্যাম্পের মেজর আব্দুল্লাহ আল সাঈম বলেন, গ্রেফতার সোহেলকে মেশিনসহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম খন্দকার জানান, সোহেলের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ