শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

গাইবান্ধায় অনুমোদনহীন খাদ্যপণ্য কারখানায় অভিযান

ডেস্ক নিউজ : / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

গাইবান্ধার পলাশবাড়িতে অনুমোদনহীন এক খাদ্যপণ্য কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৭ জুন) উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজার এলাকায় গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়- কারখানাটিতে দেশের বিভিন্ন আইসক্রিম, জুস ও দই কোম্পানির লেবেল ও প্যাকেট ব্যবহার করে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছিল বিপুল পরিমাণ আইসক্রিম, পলিব্যাগজাত শিশুদের জুস ও দই।

অভিযানে কারখানার মালিক সুমন মন্ডলকে আটক করা হয়। পরে পলাশবাড়ী উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোস্তাফিজার রহমান উপস্থিত হয়ে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী সুমনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত পণ্য সামগ্রী স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

নিরাপদ খাদ্য পরিদর্শক মোস্তাফিজার রহমান জানান, সুমন মন্ডল দীর্ঘদিন ধরে এই অনুমোদনহীন কারখানায় বিভিন্ন ব্র্যান্ডের নকল লেবেল ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন করে আসছিলেন। এমন কার্যক্রম রোধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ