শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

গরম কমা নিয়ে সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

ডেস্ক নিউজ : / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫

সারাদেশে চলমান তাপপ্রবাহ কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী মঙ্গলবার (১৩ মে) থেকে সারাদেশে বৃষ্টিপাত শুরু হতে পারে, তাতে তাপমাত্রা নেমে আসবে।

আজ রোববার (১১ মে) সকালে আবহাওয়ার পূর্বাভাস বিষয়ক এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক এ তথ্য জানান।

এই আবহাওয়াবিদ জানান, আগামীকাল সোমবারও ঢাকায় তীব্র তাপদাহ চলবে। তাপমাত্রা থাকবে চল্লিশের উপরে। তবে আগামীকাল বিকেলের পর থেকে দেশের উত্তরাঞ্চল এবং ঢাকার উত্তরাঞ্চলে বৃষ্টি শুরু হবে। ১৩ মে থেকে সারাদেশে যে বৃষ্টিপাত হবে তা ২০ মে পর্যন্ত চলবে। সেক্ষেত্রে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কমবে।

প্রসঙ্গত, সিলেট ও সুনামগঞ্জ বাদ দিয়ে গতকাল দেশের ৬২টি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। এদিন চুয়াডাঙ্গায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটিও ছিল এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

দীর্ঘ সময় ধরে দিনে সূর্যের তাপ, বাতাসের কম গতিবেগ, দক্ষিণ থেকে আসা জলীয় বাষ্পের কমতি, বৃষ্টি না থাকা—এসব কারণেই তাপপ্রবাহ এমন বেড়ে গেছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ