শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন রাণীশংকৈলের মামুন

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন রাণীশংকৈলের মামুন। রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা কেন্দ্রিয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। স্বদল বলে ঘুরছেন শারদীয় দূর্গা মন্ডবে মন্ডবে।

মনোনয়ন বিতরণ করেন কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক শাকিউজ্জামান ও যুগ্ম সম্পাদক জিল্লু খান। এসময় উপস্থিত ছিলেন,কেন্দ্রিয় কমিটির ক্রীয়া সম্পাদক ইলিয়াস হোসেন, ক্রীয়া সম্পাদক ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন-ইয়ামিন মোল্লা,সম্পাদক নাজমুল হাসান,দপ্তর সম্পাদক মুহাম্মদ তোহা, রাণীশংকৈল উপজেলা সভাপতি সোহরাব হোসেন,সম্পাদক আবু জাফর।

গতকাল সোমবার নির্বাচনী এলাকায় ফিরে এসে গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, গণতন্ত্র ন্যায় বিচার প্রতিষ্ঠাতার স্বার্থে ভিপি নুরের নেতৃত্বে রাজনীতির সূচনা করেছি। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে হামলা,মামলা,জেল জুলুম রিমান্ড ও নির্যাতন সহ্য করে আজ এ পর্যন্ত এসেছি। এর প্রতিদান আশা করি ঠাকুরগাঁও-৩ আসনের মানুষ আমাকে দিবে। ট্রাক মার্কা বিজয়ী হলে এলাকার নির্যাতিত-নিপীড়িত মানুষের কল্যানে সারা জীবন কাজ করে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ