শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

খেজুর গাছ থেকে পুকুরে পড়ে শিবির নেতার মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খেজুর গাছ থেকে পুকুরে পড়ে এক শিবির নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল্লাহ মনোয়ার (১৬) উপজেলার কাটাছরা ইউনিয়নের ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুফতি মাওলানা নুরুছসালামের ছেলে। সে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি ও সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাইফুল্লাহ মনোয়ার বাড়ির পাশে একটি খেজুর গাছে উঠেন। অসাবধানতাবশত খেজুর গাছ থেকে পা ছিটকে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে তাকে পুকুর থেকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নম্বরে একাধিকবার ফোন দিয়ে ও খুদে বার্তা পাঠিয়েও বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ