শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

এমটিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ

মোঃ হাবিব, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

এমটিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ এবং ২০ শতাংশ বাড়ি ভাতাসহ ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, এমটিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলা ন্যক্কারজনক ও অমানবিক। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি, শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাতা প্রদানসহ দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন—জেলা সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি ফজলে ইমাম বুলবুল, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ এবং সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান।

বক্তারা আরও বলেন, শিক্ষক সমাজ দেশের আলোকবর্তিকা, তাদের দাবি উপেক্ষা করা মানে শিক্ষাক্ষেত্রকে পিছিয়ে দেওয়া। তাই সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানসহ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ