শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

আবু সাঈদ, মুগ্ধদের যারা ভালবাসে তারা দাড়ি পাল্লায় ভোট দিবে

ডেস্ক রিপোর্ট / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও মানিকগঞ্জ-২ (সদর আংশিক, সিংগাইর- হরিরাপমুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান বলেছেন, পাথর, বালু, বন জঙ্গল লুট করার জন্য আবু সাঈদ, মুগ্ধরা জীবন দেয়নি। আমি বিশ্বাস করি, আবু সাঈদ ও মুগ্ধদের যারা ভালবাসে তারা এবার দাড়ি পাল্লায় ভোট দিবে।

তিনি শুক্রবার সকাল ১০টার দিকে তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ সদর উপজেলারা ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক ব্রিজ সংলগ্ন বাজারে নির্বাচনী গণসংযোগ করে পরে স্থানীয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পাথর ও বালু খেয়ে একটি মহল এত সুনাম অর্জন করেছেন যে, কবর থেকে আবু সাঈদ ও মুগ্ধরা দীর্ঘশ্বাস ছাড়ছেন। ঐ মহল অল্প দিনে যে দুর্নীতি করেছেন, অপরদিকে জামায়াতের কোন নেতা টেম্পু স্ট্যান্ড, বালু মহল, নদী রাস্তা ঘাট দখল করেনি।

একদিকে পিআর পদ্ধতির দাবি অপরদিকে প্রার্থীরা গণসংযোগ করছেন, দ্বৈত নীতি অবলম্বন করছেন এমন প্রশ্নের উত্তেরে মুহাম্মদ জাহিদুর রহমান বলেন, যুদ্ধ সব ফ্রন্টে চালাতে হয়। পিআর পদ্ধতির দাবি করা হচ্ছে, কিন্তু আদায় হয়নি। তাছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন হলেও ৩০০ প্রার্থী লাগবে। তাই আমরাই একমাত্র রাজনৈতিক দল যার ৩০০ আসনে পদপ্রার্থী দেওয়া হয়েছে। একটা আসনের প্রার্থী ঘোষণায় কোন দ্বিমত হয়নি। কোন বিরোধ হয়নি। রাস্তাঘাট অবরোধ হয়নি। এ প্রার্থী ঘোষণাটাও একটি যোগ্যতা।

তিনি আরও বলেন, আমাদের দেশের পুলিশ সদস্যরা বিভিন্ন দেশে শান্তি মিশনে গিয়ে গোল্ড মেডেল পান, কিন্তু আমাদের দেশে তাদের বিরুদ্ধে উঠে নানান অভিযোগ। আমরা ক্ষমতায় গেলে আমাদের দক্ষ ও দেশপ্রেমিক পুলিশ সদস্যদের পরিবেশ নিশ্চিত করতে পারি, তাহলে পুলিশ দেশেও গোল্ড মেডেল পাবে এবং প্রশংসায় ভাসবে।

মুহাম্মদ জাহিদুর রহমান বলেন, এখন যারা দুর্নীতি করেন, দেশে অনেক যোগ্য পুলিশ অফিসার, মন্ত্রণালয়ে এমন কর্মকর্তা আছেন। যাদের এখনও সঠিক স্থানে পদায়ন করা হয়নি। তাদের যোগ্য স্থানে বসানো গেলে দুর্নীতি কমে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ