শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

অনলাইন জুয়া খেলে নিঃস্ব, দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের

ডেস্ক রিপোর্ট / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় অনলাইন জুয়ায় সর্বস্ব হারানো আল আমিন (৩০) নামে এক যুবক প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার শপথ নিলেন। নিজের জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া জুয়ার নেশা থেকে মুক্তি পেতে এমন অদ্ভুত উপায়ে ঘোষণাটি দেন তিনি।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কটিয়াদি সদর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটে।

আল আমিন উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টগড়িয়া গ্রামের সুলতান উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন পিকআপ চালক।

আল আমিন জানান, গত এক বছরে তিনি মোবাইল অ্যাপ ‘নাইন অ্যাপস’-এর মাধ্যমে অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েন। একসময় নেশার মতো হয়ে ওঠা এই খেলায় তিনি হারিয়েছেন প্রায় ৮ লাখ টাকা। ক্ষতির দায়ে পড়ে বিক্রি করতে হয়েছে তার চারটি গাড়ির মধ্যে একটি টমটম ও একটি পিকআপ। বর্তমানে তিনি প্রায় নিঃস্ব।

জুয়া ছাড়ার সংকল্প দৃঢ় করতে তিনি দুপুরে প্রকাশ্যে প্লাস্টিকের মগ ও বোতলে করে মাথায় দুধ ঢেলে গোসল করেন। ঘটনাস্থলে স্থানীয়রা জড়ো হয়ে তা প্রত্যক্ষ করেন এবং মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।

ভিডিওতে আল আমিনকে বলতে শোনা যায়, আমি পিকআপ চালাই। জুয়া খেলে আমার জীবন শেষ। গত এক বছরে আমার ৮ লাখ টাকা গেছে। আমার ৪টি গাড়ির মধ্যে ২টি গাড়ি বিক্রি করেছি। আমি সবার কাছে দোয়া চাই। আমি যতদিন বেঁচে থাকব ততদিন আর কোনোদিন জুয়া খেলব না। আমার এ দৃশ্য দেখে যদি কোনো একজন ব্যক্তি ভালো হয়ে যান, ভালো।

আল-আমিন বলেন, স্থানীয়দের খেলা দেখে আমি অনলাইন জুয়ায় আসক্ত হই। প্রথমে মজা করে খেললেও পরে তা নেশায় পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ