শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

জনতার হাতে ধরা পড়লেন আওয়ামী লীগ নেতা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ডেস্ক রিপোর্ট / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীকে (৭০) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুরে মহানগরীর ফুলবাড়ী গেট বাজারে সাধারণ জনতা গণধোলাই দিয়ে তাকে খানজাহান আলী থানায় সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর বেগ লিয়াকত আলী গা-ঢাকা দেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। যার মধ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা রয়েছে। তার অত্যাচারে অতিষ্ঠ ছিলেন ব্যবসায়ীসহ স্থানীয় লোকজন। সম্প্রতি একটি মামলায় তিনি জেল খেটে জামিনে বের হয়েছেন। ফুলবাড়ী গেট বাজারে এলে তার অত্যাচারে অতিষ্ঠ লোকজন তাকে ঘিরে ফেলে এবং গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মাটিতে বসা বেগ লিয়াকত আলীর জামার কলার ধরে আছেন এক ব্যক্তি। অন্যরা তাকে ঘিরে ধরে বিভিন্ন সময় স্থানীয়দের ওপর বেগ লিয়াকতের চালানো নির্যাতনের বর্ণনা দিয়ে গালাগাল করছেন। কয়েকজন তাকে শারীরিকভাবে আঘাত করেন। এ সময় মধ্য বয়স্ক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমার বুড়ো বাপকেও তুই ছাড়িসনি। ‌তাকেও মারতে গেছিস।’

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বেগ লিয়াকত আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। শনিবার ১টার দিকে স্থানীয়রা পুলিশে খবর দেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে গ্রেপ্তার দেখানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ