শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

পঞ্চগড়-২ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন সাংবাদিক মাসুদ পারভেজ

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে পঞ্চগড়-২ আসনের জন্য এমপি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দেবীগঞ্জ উপজেলা কমিটির প্রধান সমন্নয়কারী সাংবাদিক মাসুদ পারভেজ।

বুধবার (১৯ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহের ছবি সাংবাদিক মাসুদ পারভেজ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রকাশ করলে বিষয়টি সামনে আসে। এর আগে গত ১৬ নভেম্বর বিকেলে তিনি ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন। ফরম সংগ্রহের সময় কেন্দ্রীয় নেতারা আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ফর্ম তুলে দেন। সেখানে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর মাসুদ পারভেজ জানান, দেবীগঞ্জ ও বোদা উপজেলার মানুষের উন্নয়ন এবং দীর্ঘদিনের চলে আসা নানান সমস্যার সমাধানে কাজ করার লক্ষ্য নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দলীয় মনোনয়ন পেলে পঞ্চগড়-২ (বোদা–দেবীগঞ্জ) আসনে নির্বাচনে অংশ নেবো।

দেবীগঞ্জে এনসিপির রাজনীতির পাশাপাশি মাসুদ পারভেজ দীর্ঘদিন সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।তিনি উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয়ভাবে বিশেষ করে তরুণ ও মধ্যবয়সী ভোটারদের কাছে তাঁর একটি পরিচিতি রয়েছে বলে জানা গেছে। সর্বশেষ ২০২১ সালের স্থানীয় সরকার নির্বাচনে দেবীগঞ্জ পৌরসভায় তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বী করেছিলেন।

এনসিপির দেবীগঞ্জ উপজেলা কমিটির সমন্বয় কমিটির সদস্য আল আমিন খন্দকার বলেন, স্বাধীনতার পর থেকে দেবীগঞ্জ উপজেলা থেকে কেউ এমপি নির্বাচিত হননি। মনোনয়ন পেলে এটি দেবীগঞ্জের মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।

স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা জানান, এলাকার বিভিন্ন সমস্যা ও অবহেলার বিষয়গুলো সমাধানে কার্যকর নেতৃত্বের প্রয়োজন আছে। তাঁদের মতে, মনোনয়ন পেলে মাসুদ পারভেজ নির্বাচনে অংশ নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরার সুযোগ পাবেন।

মাসুদ পারভেজ ছাড়াও বোদা উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী শিশির আসাদ পঞ্চগড়-২ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, মাসুদ পারভেজ এর আগে দেবীগঞ্জ পৌরসভার ভোটার তালিকা সংশোধন, চক্ষু শিবির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ