শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন পঞ্চগড়ে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি / ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৫ উপলক্ষে পঞ্চগড়ে বর্ণাঢ্য র্যা লী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে জেলা শহরের অডিটোরিয়াম চত্বর থেকে র্যা লী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আইডিইবি ভবনে এসে শেষ হয়।

র‍্যালীর উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ।

এ সময় উপস্থিত ছিলেন আইডিইবি পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও উপবিভাগীয় প্রকৌশলী স.ও.জ, মো. মোতাহার আলী, বিশেষ অথিতি-১ অধ্যক্ষ মো. আব্দুল মতিন ডালি ( পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ), সহ-সভাপতি সুফিয়া সুলতানা (নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পঞ্চগড়), সাধারণ সম্পাদক মো. আতিউর রহমান (উপ-সহকারী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, পঞ্চগড়), সাংগঠনিক সম্পাদক জাহিদ আনোয়ার জীম, অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাইফ, প্রচার সম্পাদক মো. কাতিবুজ্জামান কানন (পরিচালক কাসাব বিল্ডার্স) শিক্ষা ও প্রযুক্তি সম্পাদক নোবেল হাসান (ট্রেইনার পঞ্চগড় টিটিসি) সহ জেলা শাখার সকল সদস্যবৃন্দ।

র‍্যালী শেষে বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতির অগ্রযাত্রায় প্রযুক্তিনির্ভর টেকসই উন্নয়নের জন্য প্রকৌশলীদের সম্মিলিত প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, ১৯৭০ সালের ৮ নভেম্বর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার, পেশাগত মর্যাদা ও জাতীয় উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ