শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

জামায়াতের কার্যালয় ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক গ্রেফতার

স্থানীয় রিপোর্ট / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুর এবং দলীয় নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় শাহ আলম সরকার সাজু (৫৫) নামের এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের রাজমতি সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

গ্রেফতার শাহ আলম সরকার সাজু গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ও ভোরের কাগজ পত্রিকার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি।

ওসি বুলবুল ইসলাম জানান, ২০১৪ সালে জামায়াতে ইসলামীর একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর এবং দলীয় নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে গত ১৯ এপ্রিল বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়। গ্রেফতার শাহ আলম সাজু ওই মামলার এজাহারভুক্ত আসামি।

ওসি বলেন, সন্দেহ করা হচ্ছে তিনি সাংবাদিকতার আড়ালে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন তথ্য সরবরাহ করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শাহ আলম সাজু সাবেক আওয়ামী লীগের এমপি আবুল কালাম আজাদের একান্ত ব্যক্তি ছিলেন। পুলিশের নজর এড়িয়ে চলায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ