শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

গাজীপুর থেকে গুম হওয়া ইমাম পঞ্চগড়ে শিকলবন্দি অবস্থায় উদ্ধার

আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি / ১০৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

পঞ্চগড় গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ হওয়া ইমাম মাওলানা মহিব্বুল্লাহকে পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়েছে। জানা যায়, গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার ওয়ার্ড নং–৪৭, টি.এন্ড.টি বাজার সংলগ্ন এলাকার ইমাম মাওলানা মহিব্বুল্লাহ গত ২২ অক্টোবর সকালে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন। এর পর থেকেই পরিবারের সদস্য ও এলাকাবাসী উদ্বেগে ছিলেন।

জানা যায়, প্রায় পাঁচ মাস আগে জুমার নামাজের খুতবায় তিনি হিন্দুত্ববাদী একটি সংগঠনের দেশবিরোধী ও ইসলামবিরোধী কর্মকাণ্ড নিয়ে মুসল্লিদের সতর্ক করেন। সেই ঘটনার পর থেকে অজ্ঞাত ব্যক্তিদের পক্ষ থেকে তাঁকে একাধিকবার হুমকি ও হামলার চেষ্টা করা হয়। এমনকি গত ২১ অক্টোবর তাঁকে গুম ও হত্যার হুমকি দিয়ে একটি চিঠি পাঠানো হয়।

পরদিন (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে তিনি প্রতিদিনের মতো হাঁটতে বের হন, কিন্তু আর বাড়ি ফেরেননি। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর, আজ ২৩ অক্টোবর সকালে পঞ্চগড় জেলার হেলিপ্যাড নামক এলাকায় লোহার শিকল দিয়ে বাঁধা ও অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়রা।

বর্তমানে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ২ নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তার আত্মীয় স্বজনকে অবগত করা হয়েছে, তারা গাজীপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওয়ানা করেছেন। ঘটনার সাথে কারা জড়িত থাকতে পারে জানতে চাইলে পুলিশ জানিয়েছে ‘‘পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে’’।

এদিকে, মাওলানা মহিব্বুল্লাহর পরিবার ও অনুসারীরা তাঁর নিরাপত্তা নিশ্চিত ও ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ