শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

রাণীশংকৈলে ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল হাসান ও বিআরডিবি কর্মকর্তা নিহার রঞ্জন রায়সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বেগুন, লাউ, পালংশাক, লালশাক, মটরশুটি, মুলা, বাটিশাক, মিষ্টিকুমড়া ও শসাসহ শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করা হয়।

কৃষি কর্মকর্তারা জানান, এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষে আরও উৎসাহিত হবেন। ফলে স্থানীয়ভাবে সবজি উৎপাদন বৃদ্ধি পাবে এবং বাজারে সবজির যোগানেও ইতিবাচক প্রভাব পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ