শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

অসুস্থ নাতনিকে দেখতে এসে লাশ হলেন নানা-নানি, আহত ৪

ডেস্ক রিপোর্ট / ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ গুরুতর আহত হয়েছে আরও ৪ জন।

সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে মহাসড়কের গজারিয়া অংশের আনারপুরা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- বিল্লাল হোসেন (৬৫) ও তার স্ত্রী আলনা বেগম (৫০)। নিহতরা কুমিল্লার মেঘনা উপজেলার দড়ি লুটেরচর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এছাড়া দুর্ঘটনায় আহতরা হলেন- নিহতদের ছেলের বউ অঞ্জনা (২৩), নাতনি আনিশা (৪) ও অটোরিকশা চালক অজ্ঞাত (৪০)।

নিহতের স্বজন ও আহতরা জানান, কুমিল্লার মেঘনা উপজেলার বাসিন্দা বিল্লাল হোসেনের মেয়ে রত্না আক্তারের বিয়ে হয় গজারিয়া উপজেলার আনারপুরা গ্রামে। সম্প্রতি রত্নার মেয়ে জ্বরে আক্রান্ত হয়। ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাকে পরিবার নিয়ে দেখতে যাচ্ছিলেন বিল্লাল হোসেন।

পথিমধ্যে ব্যাটারিচালিত অটোরিকশাটি আনারপুরা গ্রামে যাওয়ার পথে আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় ইউটার্ন নেওয়ার সময় মতলব থেকে ঢাকাগামী মতলব পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেটিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়।

এসময় অটোরিকশা চালক চালক (৪০), বিল্লাল হোসেন ও তার স্ত্রী আলনা বেগমসহ ৫জন গুরুতর আহত হন। পরে স্থানীরা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এরপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিলাল হোসেন, তার স্ত্রী আলনা বেগম এবং ছেলের বউ অঞ্জনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা।

পরে ঢাকা নেওয়ার পথে আলনা বেগম ও বিল্লাল হোসেন মারা যায়। এদিকে স্থানীয়রা অভিযুক্ত বাস চালক কাউসার হোসেনকে (২৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

নিহত আলনা বেগমের চাচা নজরুল ইসলাম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেওয়ার পথে,নানা ও নানী মারা গেছে। বাকিদের অবস্থাও ভালো নয়। অসুস্থ নাতনিকে দেখতে গিয়ে নিজেরাই লাশ হয়ে ফিরল’ নানা-নানী।

বিষয়টি নিশ্চিত করে,গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন গণমাধ্যমে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাস এবং অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে। অভিযুক্ত বাসটির চালক কাউসার হোসেনকে আটক করে স্থানীয়রা আমাদের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়ে পরিবারের কাছে। অভিযুক্ত বাস চালকের বিরুদ্ধে নেওয়া হবে পরবর্তী আইনি ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ