শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে ৪ জনের মৃত্যু, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

ডেস্ক রিপোর্ট / ৩৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুর্গাপূজার দশমীতে দেবী দুর্গার বিসর্জনের রাতে বিষাক্ত বাংলা মদ পানে অসুস্থ হয়ে পড়া ৫ জনের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। তারা সকলেই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার বিকাল ৫টার দিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষাক্ত মদপানে চিকিৎসাধীন অবস্থায় মৃতরা হলেন, শাজাহানপুর উপজেলা খোট্টাপাড়া ইউনিয়নের বেজোড়া মধ্যপাড়ার বাসিন্দা মিজানুর রহমান (৫৫), বেজোড়া পশ্চিমপাড়ার নাছিদুল ইসলাম (২৭), আব্দুল্লাহেল কাফি (৩০) ও মানিক আকন্দ (৩০)।

এদের মধ্যে মিজানুর গত মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায়, নাছিদুল বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সোয়া ১০টায়, মানিক শুক্রবার (১০ অক্টোবর) সকাল পৌনে ১২টায় ও আব্দুল্লাহেল কাফী বিকাল সাড়ে ৪টার দিকে মারা গেছেন।

এছাড়াও হাসপাতালে আনসার সদস্য রনজু মিয়া (৩০) চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

শাজাহানপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্গাপূজার দশমীর রাতে দেবী বিসর্জনের পর বেজোড়া মধ্যপাড়ার মিজানুর রহমান, নাছিদুল, আবদুল্লাহেল কাফি, রনজু মিয়া ও মানিক আকন্দ একসঙ্গে বাংলা মদ পান করে পাঁচজনই অসুস্থ হয়ে পড়েন। তারা অসুস্থ হয়ে পড়লে রাতেই তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মিজানুর, বৃহস্পতিবার রাতে নাছিদুল, শুক্রবার সকালে মানিক ও বিকালে কাফী মারা যায়।

হাসপাতালে মদ্যপানে অসুস্থ হয়ে ভর্তি হওয়া নাছিদুলের মা জানান, বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়লে ওইদিন রাত ১১টার দিকে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বিষাক্ত মদ খাওয়ায় নাছিদুলের কিডনি বিকল হয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এদিকে আশঙ্কাজনক অবস্থায় থাকা আনসার সদস্য রনজু মিয়া জানান, বিজয়া দশমীর রাতে ‘বাংলা মদ’ পান করেন। তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ