শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

পঞ্চগড় জেলা গোয়েন্দা (ডিবি) শাখার বিশেষ অভিযানে ৭০ পিস নেশাজাতীয় ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, পুলিশ সুপার পঞ্চগড়ের সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার নির্দেশনায় এসআই মো: আবু হোসেনের নেতৃত্বে এসআই নাজমুল, এসআই নিমাত নুর, এসআই সাদেকুলসহ সঙ্গীয় অফিসার ফোর্সের একটি চৌকস দল শনিবার (৪ অক্টোবর ২০২৫) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে পঞ্চগড় পৌরসভার কেন্দ্রীয় মসজিদের গলি থেকে হাসানুজ্জামান ওরফে সুজন (৩৫), পিতা হানিফ মোল্লা, গ্রাম রামের ডাঙ্গা, সদর পঞ্চগড়কে ৭০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বলেন, “মাদক সমাজের জন্য এবং সেবনকারীর পরিবারের জন্য অভিশাপ স্বরুপ। মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয় সে যেই দল, মত কিংবা গোষ্ঠীরই হোক না কেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ