শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

ফুটবল খেলতে গিয়ে বুকে আঘাত, হাসপাতালে ছাত্রদল নেতার মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

বগুড়ায় ফুটবল খেলতে গিয়ে বুকে আঘাত পেয়ে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ছাত্রদল নেতার নাম মেহেদী হাসান (২৪)। মেহেদী বগুড়া শহরের ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান গণমাধ্যমে বলেন, ‘ফুটবল খেলতে গিয়ে বুকে আঘাত পেয়েছিল মেহেদী। এর পর দুইদিন ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

মেহেদীর মৃত্যুতে বগুড়া জেলা ছাত্রদল গভীর শোক প্রকাশ করছে জানিয়ে হাবিবুর রশিদ সন্ধান বলেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তার সব ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক ও ধৈর্য দান করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ