শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

জোর খাটিয়ে জমি দখলের চেস্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

কাগজপত্র ছাড়াই জোর খাটিয়ে জমি দখলের চেস্টা ও হুমকি-ধামকি দেয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগী পরিবার। আজ শনিবার (০৪ অক্টেবর) দুপুরে জেলা শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত, বক্তব্যপাঠ করে রানীশংকৈল উপজেলার আরাজি চন্দন চহট গ্রামের,মৃত কশির উদ্দিন সরকারের ছেলে মোঃ আব্দুর রউফ অভিযোগ করে বলেন, জেলা শহরের হাজীপাড়ায় ক্রয় সুত্রে আমি ও আমার বড় ভাই ডাঃ ফজলুর রহমানের ২৪.৭৫ শতক জমি আছে।

যা আমরা ১৯৮০ সালে এস এ ১৩০ নং খতিয়ানের মালিক খদেজা খাতুন এর কাছ থেকে ক্রয় করি। ৯৬০ নং দাগের ৪.৬৯ একর হইতে ১.৪০ একর তন্মধ্যে ১০ শতক জমির উত্তরেঃ ডাঃ ফজলুর রহমান, দক্ষিনেঃ আজাদ, পূর্বেঃ জিয়াউল হক, পশ্চিমেঃ পাকা রাস্তা, আমার ভাই ডাঃ ফজলুর রহমানের দুই তলা পাকা বাড়ী আছে।

পুরো জমির চার পাশ্বে সীমানা প্রাচীর আছে। জমিতে বিভিন্ন ধরনের গাছ পালা আছে। ১৯৮০ সাল থেকে আমরা উক্ত জমিতে শান্তিপূর্ণ ভাবে বসবাস ভোগদখল করে আসছি। কিন্তু গত (৩০ সেপ্টেম্বর) ২০২৫ ইং তারিখে সুবর্ণ পালিত ও তার গুন্ডা বাহিনী জমির মালিকানা দাবী করে এবং মানববন্ধন করে এবং জেলা প্রশাসক মহোদয়কে স্বারকলিপি প্রদান করেন। সেটি সম্পূর্ণ উদ্দেশ্যে প্রনোদিত ও অসৎ উদ্দেশ্যে করা হয়। সাম্প্রদায়িক ইস্যু তৈরি করে বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে।

এছাড়াও সুবর্ণ পালিত ও তার লোকজন আমাকে জমি হতে বেদখল করার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের হুমকী ধামকি প্রদান করে আসছে। এজন্য আমি আদালতের শরান্নপর্ন হই। সকল তথ্য ও প্রমানাদিতে আদালত সন্তষ্ট হয়ে বিবাদী গনের বিরুদ্ধে ইনজাংশন ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রী দেয়।

এর আগে গত ২৮ সেপ্টেমর ২০২৫ইং তারিখে জমির আগাছা পরিষ্কার ও ঘর নির্মানের জন্য গেলে সুবর্ণ পালিত ও তার লোকজন আমাদের উপর অতর্কিত আক্রমন করে এবং প্রাননাশের হুমকি দেয় এবং তাদের লোকজন ঘর নির্মানের উপকরন নিয়ে যায়। সুবর্ণ পালিত ও তার লোকজন কোর্টের নিদের্শ মানে না এবং কোর্টের আইন অমান্য করেছে। সে কারনে গণমাধ্যমে বিষয়ে তুলে ধরাসহ প্রশাসনিক সহযোগীতা কামনা করেন ভুক্তভোগী পরিবার।

এ সময় জেলার  বিভিন্ন গণমাধ্যমের  সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ