শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

দেবীগঞ্জে ডিমসহ অজগর সাপ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানক্ষেত থেকে প্রায় সাড়ে ৫ ফুট লম্বা একটি অজগর সাপের ডিমসহ উদ্ধার করেছে বন বিভাগ।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার দন্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ এলাকার একটি ধানক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিকেলে একজন যুবক ধানক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় জালে একটি অজগর সাপ আটকে থাকতে দেখেন। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী ভিড় জমাতে থাকেন। পরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করে দেবীগঞ্জ বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসেন।

এ বিষয়ে দেবীগঞ্জ বনবিভাগের বিট কর্মকর্তা রিয়াজুল হাসনাত বলেন, ধানক্ষেত থেকে উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ ফুট এবং ওজন আনুমানিক ৮ কেজি। বর্তমানে সাপটি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে রয়েছে। পরবর্তী প্রক্রিয়া শেষে অজগর সাপটিকে দিনাজপুরের সিংড়া ফরেস্টে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ