শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি বগুড়ায় : বিচারহীনতায় ক্ষোভ, নির্বাচনে অনীহা শহীদ পরিবারের

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান এক অনন্য অধ্যায়। সেই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং “অভ্যুত্থানের দিনগুলি” প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

“জুলাই গণঅভ্যুত্থান; প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক এই অনুষ্ঠানে অংশ নেন জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, আন্দোলনে নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারী ছাত্র-জনতা, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভয়েস অব জুলাইয়ের আহ্বায়ক আজিম উদ্দিন, সদস্য সচিব নাজমুল হাসান নেহাল, ছাত্রদল বগুড়া জেলার সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শহীদ পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দলীয় রাজনৈতিক নেতারা শুধু নির্বাচন নিয়েই ব্যস্ত। অথচ দেশের বহু মানুষ শহীদ হয়েছেন। তাদের রক্তের ন্যায্য বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না আমরা।” তারা মামলার অগ্রগতি না হওয়া নিয়ে ক্ষোভ জানিয়ে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের প্রতি আহ্বান, অতি দ্রুত মামলার অগ্রগতি দেখতে চাই।” একইসঙ্গে প্রতিনিয়ত হুমকি ও হামলার শিকার হওয়ার অভিযোগ তুলে সুরক্ষা প্রদানের দাবি জানান তারা।

ভয়েস অব জুলাইয়ের নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগস্টের আত্মত্যাগকে ধারণ করেই এই সংগঠন গড়ে তোলা হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি, মামলা বানিজ্য এবং রাজনৈতিক ফ্যাসিবাদী কর্মকাণ্ড প্রতিরোধ করাই সংগঠনের মূল লক্ষ্য।

বক্তারা বলেন, অভ্যুত্থানের অর্জন, সীমাবদ্ধতা এবং প্রত্যাশা নতুনভাবে আলোচিত হচ্ছে। একইসঙ্গে বৈষম্যহীন, গণতান্ত্রিক, সাম্য ও মানবিক মর্যাদাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ