শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

কামড়ানো সাপ নিয়ে হাসপাতালে এলেন বৃদ্ধা !

পঞ্চগড় প্রতিনিধি / ৪৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে কোবরা সাপের ছোবলে আক্রান্ত হয়ে সাপ নিয়ে হাসপাতালে এলেন সুমিত্রা রানী(৬০) নামে এক বৃদ্ধা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা এলাকায় ঘরে পরিস্কার-পরিচ্ছন্নতাতার কাজ করতে গিয়ে এই ঘটনার শিকার হন সুমিত্রা রানী। এ দিন বিকাল সাড়ে চারটায় কামড়ানো সাপ নিয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন সুমিত্রা এবং তার ছেলে।

সুমিত্রা রানী উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা গ্ৰামের উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী।

সুমিত্রা রানীর ছেলে সুরেশ চন্দ্র রায় বলেন, দুপুরে মা ঘরের কাজ করতেছিলেন। এসময় একটি বয়াম পরিস্কার করার সময় সাপে কামড় দেয়। মায়ের চিৎকার শুনে ঘরে গিয়ে সাপটিকে দেখতে পাই। কী সাপ তা না জানায় একটি বোয়ামে সাপটিকে ভর্তি করে মাকে সাথে নিয়ে হাসপাতালে আসি। ডাক্তারার এখন মায়ের চিকিৎসা করছেন।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, বিকাল সাড়ে চারটায় একটি সাপে কামড়ানো রোগী সাপ সাথে নিয়ে হাসপাতালে আসনে। তাকে বিষধর কোবরা সাপে কামড় দিয়েছে। আমরা নিশ্চিত হওয়ার পর সাথে সাথেই তার ট্রিটমেন্ট শুরু করি, এন্টিভেনাম দিয়েছি। এখন রোগীকে অবজারভেশনে রেখেছি। আমরা সব সময় হাসপাতালে এন্টিভেনাম রাখছি যাতে কোন সাপে কামড়ানো রোগী এলে তৎক্ষণাৎ চিকিৎসা দিতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ