শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

আটোয়ারীতে নারী সমাবেশ: বৈষম্যহীন সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান

আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

তারুণ্য নির্ভর, শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আটোয়ারী উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিবার (১৫ সেপ্টেম্বর) এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, পঞ্চগড় এর ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আরিফুজ্জামান সমাবেশের সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিস, পঞ্চগড়-এর তথ্য অফিসার (রু:দা:) জনাব উজ্জ্বল শীল।প্রধান অতিথি তার বক্তব্যে শিশুদের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ, স্বাস্থ্য সুরক্ষা, ছেলে-মেয়েদের মধ্যে বৈষম্য দূরীকরণ, টাইফয়েড টিকার গুরুত্ব এবং বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

সভাপতি তার বক্তব্যে তারুণ্যের শক্তি, ঐক্য ও সম্ভাবনা, সরকারের সংস্কারমূলক কার্যক্রম, বৈষম্যহীন সমাজ গঠন, ডেঙ্গু প্রতিরোধ, গুজব ও অপপ্রচারের কুফল, ইভটিজিং, মাদক, নৈতিকতা ও মূল্যবোধ, পরিবেশ সংরক্ষণ, অটিজম, মানবপাচার, তথ্য অধিকার এবং কারিগরি প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো: মাসুদ হাসান, রাধানগর ইউপি’র সাবেক চেয়ারম্যান জনাব মো: মাহবুব আলম প্রধান এবং রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: হোসনে আরা হাবিবা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিস, পঞ্চগড়-এর ঘোষক জনাব তন্ময় কুমার দাস। নারী সমাবেশে প্রায় ১৫০ জন নারী, পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ