শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

শিক্ষাবোর্ডের প্রজ্ঞাপন জালের মামলায় পঞ্চগড়ে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি / ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

রোববার (১৪ সেপ্টেম্বর) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৫ এর বিচারক মো.নুরুজ্জামান ৪৬৮ ধারা অপরাধ আমলে নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী আসাদুজ্জামান জানান, সিআইডি’র তদন্ত প্রতিবেদনে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জাল প্রমানিত হয়, তারেই পরিপ্রেক্ষিতে অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ইতিপূর্বে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঠাকুরগাঁও জেলার এস আই মো. ইকবাল হোসেন আদালতে ভুয়া তদন্ত প্রতিবেদন দাখিল করলে, বাদী নারাজি দেন। পরে বাংলাদেশ পুলিশ ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কে তদন্ত দেয় আদালত। আদালতে মামলা সূত্রে জানা যায়, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকার মাদরাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জাল সৃষ্টি করে,গভর্নিং বডি অনুমোদন নেয়।মর্মে সাবেক অভিভাবক সদস্য আনছারুল ইসলাম ২০২৩ সালের ২০ মার্চ আদালতে মামলা দায়ের করেন। মামলার বাদী আনছারুল ইসলাম জানান,অধ্যক্ষ আব্দুল মতিন সরকার মাদরাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জাল সৃষ্টি করে, গর্ভনিং বডি অনুমোদন নেয়।ওই অবৈধ কমিটি দিয়ে মাদরাসায় উপাধ্যক্ষ,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর,নিরাপত্তা প্রহরী ও আয়া পদে নিয়োগ দেন অধ্যক্ষ। লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসা গর্ভনিং বডি সভাপতি মো.রায়হান কবীর বলেন,বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ