পঞ্চগড়ে একটি পরিবারের দখলবাজী, জুলুম, অন্যায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে ৩টি গ্রামের মানুষ।
আজ রোববার(১৪ সেপ্টেম্বর) বিকেলে জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের ৩টি গ্রামের ভুক্তভোগী এলাকাবাসীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে খেরবাড়ি ও দর্জিপাড়া গ্রামের বাসিন্দা একই পরিবারের সদস্য বাদশা, গফুর, খয়বর, হাসিনা, আখিতারা ও তাদের গ্যাং কর্তৃক দীর্ঘদিন ধরে
দখলবাজী, জুলুম, অত্যাচারের শিকার হয়ে আসছেন মুন্সিপাড়া দর্জিপাড়া, খেরবাড়ি ও গোমস্তাপাড়া গ্রামের অধিবাসীরা। ইতোপূর্বে এ বিষয়ে থানা সহ বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও মেলেনি কোন প্রতিকার। উল্টো তাদের মামলা হামলার মাধ্যমে হয়রানি করে আসছে
প্রভাবশালী নিপিড়ক পরিবারটি। অদৃশ্য শক্তির বলে সম্প্রতি আরো বেড়েছে তাদের জুলুমের মাত্রা। অন্যায় ভাবে জমি দখল, ফসল নষ্ট করা সহ হামলা মামলায় অতিষ্ট করে তুলেছে আশপাশের ৩-৪টি গ্রামের মানুষকে। এমতাবস্থায় বাধ্য হয়ে তারা উপজেলা নির্বাহি অফিসারের কাছে এসেছেন লিখিত অভিযোগ নিয়ে। এসময় তারা তাদের অভিযোগের প্রেক্ষিতে সঠিক তদন্ত শেষে দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবী জানান।
মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের বরাবর অভিযোগপত্র জমা দেন তারা।