শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, হাতেনাতে ধরলেন উপদেষ্টা

স্থানীয় রিপোর্ট / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ে সরকারি গাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলা শহরে এ ঘটনাটি ঘটে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের উপস্থিতিতে এসব ওষুধ জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সরকারি গাড়ি থেকে ওষুধগুলো পাওয়া যায়।

প্রথমে সাংবাদিকরা বিষয়টি টের পান এবং গাড়ি থামিয়ে উপদেষ্টাকে খবর দেন। পরে ফরিদা আখতার ঘটনাস্থলে এসে নিজ হাতে এসব ওষুধ জব্দ করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ সরকারি গাড়িতে বহন করা সেবার প্রতি অবহেলা এবং সরাসরি জনস্বাস্থ্যের জন্য হুমকি।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এ ঘটনায় যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, দ্রুত তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ