শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই নেতাকর্মীদের

ডেস্ক রিপোর্ট / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে শহরের শিল্পকলা একাডেমিতে এই ঘটনা ঘটে। ব্যালট ছিনতাইয়ের কারণে নির্বাচন ফলাফল স্থগিত রয়েছে দলটি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলার সাতটি ইউনিয়নের ৪৯৭ জন কাউন্সিলরের মধ্যে ৪৮২ জন ভোট দেন। বিকেল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষে গণনার একপর্যায়ে উপস্থিত কিছু ব্যক্তি হঠাৎ হট্টগোল শুরু করেন, পরে দ্রুত অডিটরিয়ামজুড়ে ছড়িয়ে পড়ে। এই সুযোগে কয়েকজন ব্যক্তি ভোট দেওয়া ব্যালট ছিনতাই করে নিয়ে যায়। ফলে ভোট গণনা বন্ধ হয়ে যায় এবং ফলাফল ঘোষণা স্থগিত করা হয়।

ঘটনার সময় অডিটরিয়ামে উপস্থিত থাকা বিএনপির নেতাকর্মীরাও ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পিরোজপুরে কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, ‘দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘ঘটনায় কেউ হতাহত হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ