শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

দিনাজপুরে দুর্বৃত্তদের হাতে ১০০ লাউগাছ কেটে নষ্ট, কৃষকের আহাজারি

ভুবন সেন, দিনাজপুর / ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের জিয়াখুরী গ্রামে দুর্বৃত্তরা অন্তত ১০০ লাউগাছ কেটে দিয়েছে।

রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক রহিদুল ইসলাম এনজিও ঋণ নিয়ে এ আবাদ করেছিলেন। হঠাৎ করে ফসল নষ্ট হওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয় দিনমজুররা জানান, কৃষি আবাদ বন্ধ হলে তাদেরও জীবিকা হুমকির মুখে পড়বে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক রহিদুল ইসলাম বলেন, “ঋণের টাকায় আবাদ করেছিলাম, এখন সব শেষ। কীভাবে ঋণ শোধ করব জানি না।”

এ ঘটনায় কৃষক ও এলাকাবাসী দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ