শিরোনাম
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচী রংপুরে বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই নারী নিহত রংপুরে জমি দখলে ইলিয়াসের একাধিক মামলায় নিঃস্ব চাচাতো ভাইয়েরা, বিষপানে একজনের আত্মহত্যা
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

নিজস্বাব র্তা প্রতিবেদক / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬


রংপুর মিঠাপুকুর উপজেলার খোদর্দ কাশিনাথপুর গ্রামে জমিজমা ও পারিবারিক বিরোধের জের ধরে আপন নিরীহ চাচা ও তাদের পরিবারের লোকজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে এমদাদুলের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
জানা যায়, মিঠাপুকুর উপজেলার খোর্দ্দ কাশিনাথপুর গ্রামের মৃত মহরম আলীর ৫ ছেলের মধ্যে মনতাজ আলীও সরফত আলী মারা যান,অন্য ভাইদের পৈত্তিক জমি বাটোয়ারা আদালতে মামলা চলমান থাকায় জোরপুর্বক বেশি জমি দখল করে খান মৃত মনতাজ আলির পুত্র এমদাদুল হক। এই নিয়ে চাচা ভাতিজার মধ্যে পারিবারিক কলহ এবং জমি নিয়ে বিরোধ চলছে। মৃত মনতাজ আলীর পুত্র এমদাদুল হক এই বিরোধের জের ধরে আপন ২ চাচা মোহাম্মদ আলী,রমজান আলীসহ আপন চাচাতো শাহাদত হোসেন সেলিমও নয়ন মিয়ার বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দিয়ে তা গোপন রেখে পুলিশকে ম্যানেজ করে গ্রেফতারী পরোয়ানা বের করে আপন ২ চাচা ও চাচাতো ভাইদের পুলিশ এনে ধরিয়ে দেন এমদাদুল।একদিন পরে তারা জমিন পেয়ে বাসায় চলে আসেন। এরপর থেকে এমদাদুল আরও ক্ষিপ্ত হয়ে উঠেন। সে সবসময় দেশীয় আস্ত্র নিয়ে চলাফেরা করেন এবং তার চাচা ও চাচাতো ভাইসহ তাদের পরিবারের অসম্ভব ক্ষতি সাধনের বার বার হুমকি দিয়ে আসছেন এমদাদুল।এই ঘটনার বিবরন দিয়ে মোহাম্মদ আলী ও রমজান আলী জানান,এমদাদুল এলাকার দাঙ্গাবাজ,আমাদের বাপদাদার জমি আমরা ভাইয়েরা বুঝবো কিন্তু সে আমাদের ভাতিজা হয়ে আমাদের প্রতি ক্ষমতার অব্যবহার করছে এবং আমাদেরকে মিথ্যা সাজানো মামলা দিয়ে জেল খাটিয়েছেন। এখন আবার অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন হত্যার হুমকী
দিচ্ছেন,আমরা প্রসাশনের কাছে এর সুষ্ঠ বিচার চাই। তার অত্যাচারে আমরা ও আমাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে মন্তব্যর জন্য মামলার বাদী এমদাদুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মিঠাপুকুর থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, থানায় অভিযোগ দিয়েছেন তদন্ত করে প্রকৃত ঘটনা আদালতে উপস্থাপন করা হয়েছে।
স্থানীয় ৬নং কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের সদস্য মতিয়ার রহমান বলেন,তাদের পারিবারিকভাবে মামলা চলছে তারা বিচার শালিস বোঝে না তারা একরোখা মানুষ।তবে শুনেছি এমদাদুলের মামলায় তার আপন দুই চাচা ও চাচাতো ভাই জেল খেটেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ