শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

দেবীগঞ্জে কৃষকের কাছে অতিরিক্ত দামে সার বিক্রি; ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষকের কাছে সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালীগঞ্জ বাজারে অবস্থিত ‘মোজাম্মেল ট্রেডার্স’ নামে একটি সার ও কীটনাশকের দোকানে আবুল কালাম নামে একজন কৃষক সার কিনতে গেলে তার কাছে ১ বস্তা টিএসপি ও ১ বস্তা ড্যাপ সার সরকার নির্ধারিত মূল্যের থেকে প্রায় ৮০০ টাকা বেশি নেওয়া হয়। অভিযানের সময় অতিরিক্ত দামে সার বিক্রি করার প্রমাণ পাওয়া যায়।

এসময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘মোজাম্মেল ট্রেডার্স’ এর মালিক মাসুমকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বাজারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত দামে সার বা কীটনাশক বিক্রি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

অভিযানে সেনাবাহিনী, পুলিশের  ও স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ