শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের মানববন্ধন

স্থানীয় রিপোর্ট / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে জেলা শহরের ডিবি রোডের গানাসার্স মার্কেটের সামনে গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে কিন্ডারগার্টেন শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি আবেদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ মকবুল হোসেন, আবু আবু রুহেল মোহাম্মদ শফি রহমান, সুন্দরগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক অনিমেশ কুমার রায়, সাঘাটা উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ সভাপতি রানা মৃধা বাবু, সাদুল্লাপুর উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ সহ-সভাপতি গোলাম রব্বানী, গোবিন্দগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ সভাপতি শিক্ষাবিদ মকবুল হোসেন প্রমুখ।

বক্তরা বলেন, ‘শিক্ষা কোনো অনুগ্রহ নয়, এটি মৌলিক অধিকার। কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করা সংবিধান ও মানবাধিকারের পরিপন্থি।

তারা আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনায় গড়া বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় বৈষম্যের কোনো জায়গা থাকতে পারে না। দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহার করে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করার জোর দাবি জানান।

মানববন্ধন শেষে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় একটি স্মারকলিপি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ