শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

গাইবান্ধায় বিলে মিললো অটোচালকের মরদেহ

স্থানীয় রিপোর্ট / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাকোলিয়ার বিল থেকে আরিফুল মন্ডল (১৬) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার পুলিশ।

রোববার (২৯ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের চাকোলিয়ার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

একই কাশিমবাজার নামক স্থান থেকে যুবকের অটোরিকশাটিও জব্দ করা হয়।

নিহত আরিফুল মন্ডল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম বাবুর দিঘীরপাড় গ্রামের শহিদুল মণ্ডলের ছেলে।

স্বজনরা জানায়, আরিফুল মন্ডল শনিবার (২৮ জুন) বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন তার মুঠোফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাননি। এরই একপর্যায়ে রোববার সকালে সর্বানন্দ ইউনিয়নের চাকলিয়ার বিলের মধ্যে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।

সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, আমার ইউনিয়নের চাকলিয়ার বিলে অজ্ঞাত যুবকের লাশ এলাকাবাসী দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে যায় এবং থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত আরিফুল মণ্ডলের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ