বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ আবরার ফাহাদ-এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (৭ অক্টোবর ২০২৫) মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ, সাহস ও আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, আবরার ফাহাদ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে যে দৃঢ় অবস্থান নিয়েছিলেন, তা দেশের তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
দোয়া ও মিলাদ মাহফিলে পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানসহ কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদ আবরার ফাহাদসহ দেশের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।