শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে নিউরন নার্সিং শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি / ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ে নিউরন নার্সিং ইনস্টিটিউটের নতুন ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১৪ সেপ্টেম্বর)  সকালে  নিউরন নার্সিং  হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ইফতে খায়রুল ইসলাম, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, ঠাকুরগাঁও।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাল হোসেন, পরিচালক, লিবার্টি স্কুল, ঠাকুরগাঁও।

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ তোফায়েল হোসেন, নূর ইসলাম ও প্রকাশ চন্দ্র রায়।

অনুষ্ঠানে বক্তারা নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, মানবসেবার মহৎ পেশা নার্সিংকে সঠিকভাবে গ্রহণ করতে হলে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সততার বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক স্বাস্থ্যসেবার সাথে খাপ খাওয়াতে নিয়মিত প্রশিক্ষণ নেয়ার পরামর্শ দেন।

বক্তারা আরও বলেন, বর্তমানে দেশে ও বিদেশে দক্ষ নার্সের ব্যাপক চাহিদা রয়েছে। সঠিকভাবে পড়াশোনা ও প্রশিক্ষণ গ্রহণ করলে শিক্ষার্থীরা শুধু নিজের ক্যারিয়ার গড়তে পারবে না, বরং দেশের স্বাস্থ্যখাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করে এবং ভবিষ্যতে নার্সিং পেশার মাধ্যমে মানবসেবায় নিজেকে নিবেদিত করার প্রত্যয় ব্যক্ত করে।

এসময় ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ