শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

‎কুড়িগ্রামে কৃষিজমি ভূটানকে লিজ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

মোঃ দুর্জয় হাসান, নাগেশ্বরী কুড়িগ্রাম / ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের কৃষিজমি কেড়ে নিয়ে ভূটানকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) করার জন্য লিজ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ইউনিয়নের মাধবরাম এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে ভোগডাঙ্গা ইউনিয়নের শত শত কৃষক অংশ নেন। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। কৃষকদের দাবি প্রজন্মের পর প্রজন্ম ধরে আবাদ করা জমি ষড়যন্ত্রমূলকভাবে খাস খতিয়ানভুক্ত করে ভূটান রাজার কাছে লিজ দেওয়া হচ্ছে, যা তারা কোনোভাবেই মেনে নেবেন না।

‎সভাপতিত্ব ও বক্তব্য সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন, ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার নেতা এরশাদুল মিয়া এবং সঞ্চালনা করেন ফারুক আহমেদ।

‎এ সময় বক্তারা বলেন, এই জমি আমাদের বাপ-দাদার রক্ত-ঘামে অর্জিত সম্পদ। কোনো আলোচনা ছাড়াই বিদেশি শক্তির হাতে জমি তুলে দেওয়ার চক্রান্ত প্রতিহত করা হবে। আমরা জীবন দিতে রাজি, কিন্তু এক ইঞ্চি জমিও ছাড়ব না।

‎বক্তারা আরও অভিযোগ করেন, সরকার একদিকে কৃষকের উন্নয়নের কথা বলে, অন্যদিকে কৃষকদের শেষ সম্বল কেড়ে নিয়ে ভূমিদস্যুদের হাতে তুলে দিচ্ছে।

‎সমাবেশে বক্তব্য রাখেন, রাষ্ট্র সংষ্কার কৃষক আন্দোলনের উপদেষ্টা এ্যাডভোকেট রায়হান কবীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, জেলা আহ্বায়ক মনতাজ মিয়া, সদস্য সচিব রেজাউল করিম, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, এরশাদুল মিয়া সহ স্থানীয় কৃষক নেতারা বক্তব্য রাখেন।

‎সমাবেশ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়, ভোগডাঙ্গা মৌজার জে.এল. নং ৪৩-এর জমিকে খাস খতিয়ানভুক্ত করার সিদ্ধান্ত বাতিল। ভূটান রাজার সঙ্গে সম্পাদিত ইপিজেড লিজ চুক্তি বাতিল। জমির প্রকৃত মালিকদের মালিকানা নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধ।

‎নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এ অবৈধ প্রক্রিয়া বন্ধ না হলে কুড়িগ্রামের সর্বস্তরের কৃষক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে তারা অনশন, মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ