শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

নাশকতার পরিকল্পনার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণাকে ঘিরে কুড়িগ্রামের চিলমারীতে নাশকতার পরিকল্পনার সময় ইউনিয়ন যুবলীগ নেতা ও ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জোড়গাছ বাজার এলাকা থেকে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার (ওসি) ইনচার্জ আশরাফুল ইসলাম।

গ্রেপ্তার নেতার নাম মোঃ রাজু মিয়া (৫৯)। তিনি রমনা মডেল ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই ইউনিয়নের জোরগাছ নতুন বাজার মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, শেখ হাসিনার ফাঁসির আদেশকে ঘিরে নাশকতার পরিকল্পনা করছিলেন ওই নেতা৷ পরে খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আশরাফুল ইসলাম জানান,  গ্রেপ্তার আসামীকে মঙ্গলবার (১৮ নভেম্বর) আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ