শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

১৩ নভেম্বর ঘিরে চিলমারীতে কঠোর অবস্থানে পুলিশ, চলছে তল্লাসিও

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য বিশৃঙ্খলা, নাশকতা, নৈরাজ্য প্রতিরোধে কুড়িগ্রামের চিলমারী মডেল থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা টহল অব্যাহত রেখেছেন। এতে দেখা যাচ্ছে সন্দেহভাজন কাউকে মনে করলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

থানা সূত্র জানায়, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে প্রতিটি থানার টহলদলকে সক্রিয় রাখা হয়েছে। টহলদল গুলো চিলমারী সদর, রানীগঞ্জ, রমনা সহ উপজেলার গুরুত্বপূর্ণ , চিলমারী-হরিপুর মহাসড়ক ও আঞ্চলিক সড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। এছাড়া বাজার এলাকা, জনবহুল স্থান, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, হাট-বাজারসহ সব কৌশলগত স্থানে পুলিশের তল্লাশি কার্যক্রম চলছে।

এসময় সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ, তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ, অপরাধীদের গ্রেফতার এবং চেকপোস্টে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। উপজেলার প্রধান সড়ক গুলোতে নিয়মিত টহল, রাত্রিকালীন অভিযান, ব্লক রেইড ও টার্গেট অপারেশন পরিচালিত হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, যেকোনো ধরণের নাশকতা বা অপতৎপরতা প্রতিরোধে চিলমারী থানা পুলিশের প্রতিটি সদস্য উচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, চিলমারীতে বিশৃঙ্খলা, নাশকতা, নৈরাজ্য রোধে পুলিশ সদস্যরা বাড়তি নজরদারি রাখছেন। উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল টিম রয়েছে, যাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কোন মিছিল মিটিং, সমাবেশ বের হতে না পারে। চিলমারী মডেল থানা পুলিশ সর্বদা মাঠে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ