শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শীতজনিত রোগে সপ্তাহের ব্যবধানে চিকিৎসা নিয়েছেন ৪৪ রোগী, বেশির ভাগই শিশু

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

কুড়িগ্রামের চিলমারীতে আগাম শীতের কারণে ঠান্ডা জনিত রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। আক্রান্তের মধ্যে বেশির ভাগই হচ্ছে শিশু। চিকিৎসকরা বলছেন, শীতজনিত রোগ থেকে সুরক্ষা পেতে গরম পোষাক পরিধান করা, কুসুম গরম পানি দিয়ে গোসল করা এছাড়াও ঠান্ডা আবহাওয়ায় বাইরে গেলে শরীর উষ্ণ রাখার পরামর্শ দেন চিকিৎসকরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক সপ্তাহের ব্যবধানে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৪৪ জন রোগী। এরমধ্যে দেখা গেছে শিশুর সংখ্যাই বেশি। তথ্যমতে, হাসপাতালের বহির্বিভাগে প্রায় দিনই ২ শতাধিক রোগী বিভিন্ন রোগের চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও শুধুমাত্র পাঁচ বছর বয়স পর্যন্ত শিশু একদিনের (১৭ নভেম্বর) আইএমসিআই কর্ণার হতে ঠান্ডা জনিত রোগের সেবা নিয়েছেন প্রায় ৩৫ জন।

আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনে এমৌসুমে নিদিষ্ট সময়ের আগে শীতের আগমন ঘটছে এবং শীত অনুভূতি হচ্ছে। এই সময়ে বিশেষ করে শিশুরা জ্বর, ডাইরিয়া ও নিউমোনিয়া রোগে বেশি আক্রান্ত হচ্ছে।

হাসপাতালে ভর্তি রোগী শিশু নুর মোস্তাফার মা নারগিস বেগম জানান, আমার ছেলের হঠাৎ করে জ্বর ও শাসকষ্ট দেখা দিয়েছে। ছেলেকে নিয়ে দুই দিন যাবত হাসপাতালে আছি। তবে ঠান্ডা লাগার কারণে শাসকষ্ট একটু বেশি হচ্ছে। হাসপাতাল থেকে দেয়া ঔষধ ও পরামর্শ মোতাবেক চলছি।

পাত্রখাতা থেকে চিকিৎসা নিতে আসা তাসলিমা আক্তার বলেন, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছি আজকে হাসপাতালে আসলাম। ডাক্তার রক্ত পরিক্ষা করতে বলেছে।

চিকিৎসকরা বলেন, নবজাতক-শিশুদের সুরক্ষায় করণীয় যখন অল্প সর্দি কাশি হয় তখন ঘরোয়াভাবে কিছু প্রতিকার যেমন নাকটা ভালো করে পরিষ্কার করা, বাচ্চাদের একটু উষ্ণ রাখা, বদ্ধ পরিবেশে না রেখে একটু খোলামেলা জায়গায় রাখা শ্রেয়। কিন্তু যখন অবস্থা খারাপের দিকে যাবে, বাচ্চার শ্বাস নিতে সমস্যা হচ্ছে, বাচ্চা খেতে পারবে না- নিউমোনিয়ার দিকে ধাবিত হবে তখন দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে।

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রায়হান জানান, শীতকালের কারণে এখন ঠান্ডাজনিত নিউমোনিয়া জ্বর এরমক রোগী পাচ্ছি। আর যাদের আগে থেকে এজমা হাপানি আছে তাদের সমস্যা গুলো বেশি দেখা দিয়েছে। এই সময়ে যত টুকু সম্ভব ঠান্ডা থেকে দূরে থাকতে হবে৷ বাহিরে বের হলে ভালো গরম পোষাক পড়তে হবে এবং চেষ্টা করতে হবে ঠান্ডা পানি দিয়ে গোসল করা পরিহার করতে হবে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ