শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

পুকুর থেকে চোখ-মুখ বাঁধা যুবকের লাশ উদ্ধার, সন্দেহে বড় ভাইসহ আটক ২

স্থানীয় রিপোর্ট / ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

পঞ্চগড়ের বোদা উপজেলায় সোয়েল ইসলাম (৩২) নামের এক যুবকের চোখ-মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের বাঁশবাগানসংলগ্ন পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

সোয়েল ওই এলাকার সাবিরুল ইসলামের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ সোয়েলের বড় ভাই সুলতান আলী (৩৬) ও স্থানীয় বাসিন্দা সাইদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

এ নিয়ে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের তদন্ত ব্যুরোর (পিবিআই) সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে সোয়েলকে তাঁর বড় ভাই সুলতান আলী (৩৬) বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে যান। এরপর আর সোয়েল বাড়িতে ফিরে আসেননি। আজ সকালে খেতের শ্রমিকেরা কাজে যাওয়ার পথে পুকুরে ভাসমান অবস্থায় সোয়েলের লাশ দেখে থানায় খবর দেন। কাপড় দিয়ে তাঁর চোখ-মুখ বাঁধা ছিল। এ ঘটনায় পুলিশ সুলতান আলী ও স্থানীয় বাসিন্দা সাইদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পুলিশের একাধিক দল তদন্ত করছে। সোয়েলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ