শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বাড়িতেই মাদকের কারবার স্বামী-স্ত্রীর, নজর রাখা হতো ১৫ সিসি ক্যামেরায়

স্থানীয় রিপোর্ট / ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বাড়িতেই ছিল মাদক কারবারের আখড়া। পুলিশ-প্রশাসনের অভিযান ও গ্রেপ্তার এড়াতে বাড়ির চতুর্দিকে নজর রাখার জন্য বসানো হয়েছিল সিসি ক্যামেরা। টাস্কফোর্সের অভিযানে বাড়িটি থেকে উদ্ধার হয়েছে মাদক, আটক করা হয়েছে দুজনকে। গতকাল সোমবার (২৫ আগস্ট) বিকেলে কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী এলাকায় এ অভিযান চালায় মাদকবিরোধী টাস্কফোর্স।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

টাস্কফোর্স সূত্র জানায়, সোমবার বিকেলে ইউএনও উজ্জ্বল কুমার হালদারের নেতৃত্বে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার, রৌমারী থানার পুলিশ এবং বিজিবি সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের একটি দল খাটিয়ামারী গ্রামের মাদক কারবারি জাহের আলী ওরফে ফকির চাঁনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৩০টি ইয়াবা বড়িসহ ফকির চাঁনের স্ত্রী মফিতা বেগম ও নিজাম উদ্দিন নামের একজনকে আটক করা হয়। তবে এ সময় ফকির চান বাড়িতে না থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে বাড়ির চারপাশে লাগানো ১৫টি সিসি ক্যামেরা, একটি ডিভিআর, একটি মনিটর এবং একটি মোবাইল ফোন জব্দ করেন টাস্কফোর্সের সদস্যরা।

এ নিয়ে ইউএনও উজ্জ্বল কুমার হালদার বলেন, ‘নির্বিঘ্নে মাদক ব্যবসা করার জন্য বাড়িটির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করা হতো। টাস্কফোর্সের অভিযানে মাদক উদ্ধার এবং দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ