শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

রাণীশংকৈলে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ -আহত ৪ 

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন  (৩০) নামে একজন নিহত হয়েছেন। নিহত জসিম উদ্দিন  উপজেলার কাশিপুর ইউনিয়নের ভানোর গ্রামের সোলেমান আলীর ছেলে ।এসময় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। রবিবার (২৪ আগস্ট) উপজেলার রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের কুমারগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও পথচারীরা জানান, বেপরোয়া গতিতে আসা দুটি বিপরিতগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চার আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা ফায়ারসার্ভিসকে খবর দিলে রাণীশংকৈল ফায়ার সার্ভিস কর্মীরা  তাঁদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী জসিম নামে ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। এবং আহত সঞ্জয় নামে এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর হাসপাতালে রেফার্ড করেন।বাকি দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ।

আহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার মহাজনের হাট এলাকার অমেন্দ্র সাহার ছেলে সঞ্জয় সাহা (২৮), হরিপুর উপজেলার  হলদিবাড়ি গ্রামের আব্দুল জামালের ছেলে মুক্তারুল (৩৫ ) , একই উপজেলার হলদিবাড়ি লুহুচাদ গ্রামের সুলতানা (২৮) ।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ