শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

এমপি নয় আপনাদের সেবক হয়ে এলাকার জন্য কাজ করতে চাই: সাবেক সভাপতি ঢাকা মহানগর উত্তর ছাত্রদল

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ছাত্র রাজনীতি করতে গিয়ে অসংখ্যবার গ্রেফতার হয়ে জেল হাজতে গেছি ৭৯টি মামলা খেয়েছি। ডিবি পুলিশ রিমান্ডের পর রিমান্ড নিয়েছে। এ বিপদের সময় সাংবাদিকরাই আমার পাশে দাঁড়িয়েছে। এজন্য সাংবাদিরাই রাজনৈতিক নেতাদের প্রিয় বন্ধু। তিনি আরো বলেন, আমি আপনাদের সেবক হতে এসেছি, এলাকার জন্য কাজ করতে চাই। এজন্য ঠাকুরগাঁও-৩ আসন থেকে দলের কাছে মনোনয়ন চাইবো। গত ১৬-১৭ বছরে দেখেছি এমপি হয়ে চাকুরীর নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছে, হিন্দুদের জমি দখল করেছে। আমার বেলায় এমনটি হবেনা।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে শুক্রবার (২২ আগষ্ট) বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাবেক সভাপতি ঢাকা মহানগর উত্তর ছাত্রদল ও কেন্দ্রিয় যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ বলেন।

সভায় উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সম্পাদক মহশিন আলী, উপজেলা সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, যুগ্ন সম্পাদক মুনতাসির আল মিঠু,মনিরুজ্জামান মনি, ঈসা,পৌর যুবদল আক্তার হোসেন, মমিন, মহিলা দলের সদস্য সচিব আনারকলি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ