শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

রাণীশংকৈল হাসপাতালের জরুরি বিভাগে ডায়াগনিস্টিক সেন্টারের দালালের ভিড় 

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কম্পেক্সসের জরুরি বিভাগে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারের শেয়ার হোল্ডার দালালদের ভিড়। জরুরী বিভাগে কোন রুগী গেলেই সঙ্গে সঙ্গে ডায়াগনস্টিক সেন্টারের দালাল গুলো ভুলভাল বুঝিয়ে এবং কৌশলে নিয়ে যায় রিপোর্ট করতে নিজ ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়াও বিভিন্ন ঔষধ কম্পানীর কর্মচারীদেরকে দেখা যায়। এনিয়ে সামাজিক যোগাযোগ ফেসবুক মাধ্যমে সোমবার (১৫ এপ্রিল) একটি ভিডিও ফুটেছে ভাইরাল হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, জরুরি বিভাগের শীট গুলোতে এবং রুমে শুয়ে আছে ডায়াগনস্টিক সেন্টারের দালাল গুলো এবং ঔষধ কোম্পানীর লোক। এছাড়াও মাঝে মধ্যে দেখা যায়,বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ডাক্তারের সাথে সবসময় ঘোরাফেরা করতে দেখা যায়, ডাক্তারদের ছেলে,মেয়েদেরকে স্কুলে পৌছানোর কাজ,বাজার খরচ পর্যন্ত করেন। তাছাড়া কোম্পানির বিভিন্ন ধরণের গিফট তো রয়েছে। তখন ডাক্তাররা বাধ্য হয় রোগির প্রয়োজনের চেয়ে বেশি ঐ কোম্পানীর ঔষধের নাম লিখেন ।

এছাড়াও হাসপাতালে নেই কোন রকমের তদারকি, ঔষধেরমান,রুগির সেবা, খাবারের মান এবং পরিস্কার পরিচ্ছন্নতার। এনিয়ে নাম প্রকাশের অনিচ্ছুক রাউতনগর গ্রামের এক রুগি বলেন,গত দুদিন ধরে হাসপাতালে ভর্তি আছি সেই রকমের কোন ঔষধ দিচ্ছে না। সেবা ও খাবারের মান ভালো না। পরিস্কার পরিচ্ছন্নতা তেমন একটা নেই।

এনিয়ে উপজেলা হাসপাতালের আর এম ও ডাঃ ফিরোজ আলম বলেন,এটা নিয়ে আমরা নোটিশ টাঙ্গিয়ে দিয়েছি। আপাতত নিউজ করিয়েন না। আমাদেরকে ২ – ৩ মধ্যে দিনের সময় দেন মিটিং ডেকে  এগুলোর ব্যাবস্তা নেওয়া হবে।

উপজেল স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরীর মুঠোফোনে অফিস চলাকালে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ